৪০ থেকে ৫০ লাখ বাজেটে ক্রসওভার/এসইউভি (Crossover/SUV) খুঁজছেন? সিদ্ধান্তের আগে যা জানা অবশ্যই জরুরি।

গাড়ি কেনা মানেই একটি মানসিক চাপ এবং হিসাব–নিকাশের লড়াই। বিশেষ করে ৪০–৫০ লাখ টাকার বাজেটে যখন কেউ ক্রসওভার বা স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (SUV) নেওয়ার কথা ভাবেন, তখন সিদ্ধান্তটা আরও কঠিন হয়ে ওঠে। এই দামের মধ্যে সাধারণত যে মডেলগুলোর নাম আগে আসে, সেগুলো হলো Toyota Corolla Cross, Hyundai Creta, MG HS, Haval H6 ইত্যাদি। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের সময় কয়েকটি নির্দিষ্ট প্রশ্ন বারবার সামনে এসে দাঁড়ায়।

 

প্রথম প্রশ্ন: দীর্ঘদিন সেডান (Sedan) চালানোর পর এসইউভিতে (SUV) উঠলে অভিজ্ঞতা কেমন হবে?
অনেক ক্রেতাই বহু বছর ধরে সেডান ব্যবহার করছেন। ফলে এসইউভি বা ক্রসওভার কিনলে রাইড কমফোর্ট (Ride Comfort), স্টেবিলিটি (Stability), ব্রেকিং ফিল (Braking Feel) এসব নিয়ে স্বাভাবিকভাবেই সংশয় তৈরি হয়। গাড়ি একটু উঁচু হবে, তাই ভিজিবিলিটি (Visibility) বাড়বে এটা সবাই জানেন। কিন্তু পরিচিত সেডানের মতো কনফিডেন্ট ড্রাইভিং এক্সপেরিয়েন্স থাকবে কি না, সেখানেই মূল দোটানা।

 

দ্বিতীয় প্রশ্ন: ফুয়েল ইকোনমি, কমফোর্ট আর ভবিষ্যৎ রিসেল; কোনটাকে অগ্রাধিকার দেবেন?
গাড়ি বাছাইয়ের সময় বেশির ভাগ মানুষের মাথায় তিনটি বিষয়ই ঘোরে:

  • কেউ চান ভালো জ্বালানি সাশ্রয় (Fuel Economy),
  • কেউ চান আরামদায়ক রাইড (Comfortable Ride),
  • আবার অনেকে ভবিষ্যতের রিসেল ভ্যালুকেই (Resale Value) সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন।

বাস্তবতা হলো, এই রেঞ্জের যেকোনো গাড়িতে এই তিনটি দিকই একসঙ্গে শতভাগ মেলে না। কোন দিকটাকে বেশি গুরুত্ব দেবেন আর কোন জায়গায় সামান্য আপস করবেন, এই সিদ্ধান্তটাই অনেকের জন্য সবচেয়ে কঠিন অংশ।

 

তৃতীয় প্রশ্ন: JDM রিকন্ডিশন্ড নেবেন, নাকি ব্র্যান্ড নিউ চাইনিজ/কোরিয়ান SUV?
বাংলাদেশের বাজারে এটিও বড় দ্বিধার জায়গা। একদিকে আছে জেডিএম (JDM – Japanese Domestic Market) রিকন্ডিশন্ড গাড়ি যেগুলোর ডিউরাবিলিটি (Durability), লং-টার্ম রিলায়াবিলিটি (Long-Term Reliability) এবং বিল্ড কোয়ালিটি (Build Quality) এর ওপর ক্রেতাদের দীর্ঘদিনের আস্থা। অন্যদিকে আছে বিভিন্ন ব্র্যান্ড নিউ চাইনিজ ও সাউথ কোরিয়ান SUV যেমন MG HS, Haval H6 বা Hyundai Creta যেখানে আকর্ষণীয় ফিচার, আধুনিক টেক এবং জিরো মাইলেজের সুবিধা আছে। ফলে প্রশ্নটা দাঁড়ায়: “লং-টার্ম নিশ্চয়তাকে অগ্রাধিকার দেব, নাকি ফিচার-প্যাকড একেবারে নতুন গাড়ি নেব?”

 

এখন প্রতিটি বিষয়ের বাস্তব চিত্র নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক

১) সেডান থেকে ক্রসওভার/এসইউভি: ড্রাইভ ফিল (drive feel) কেমন হয়?

সেডান থেকে এসইউভি বা ক্রসওভার এ গেলে ক্রেতারা সাধারণত তিন ধরনের ড্রাইভ ক্যারেক্টার লক্ষ্য করেন:

  • কিছু এসইউভিতে সাসপেনশন খুবই সফট থাকে, ফলে স্পিড ব্রেকার বা গর্তে পড়লে বডি রোল (Body Roll) বেশি হয়, আর হাই-স্পিডে কনফিডেন্স তুলনামূলক কম লাগে।
  • কিছু গাড়ির সাসপেনশন আবার অনেকটা শক্ত (Firm Suspension)। এগুলো শহরের ভাঙা রাস্তা, ইটবিছানো পথ বা ঘন ঘন স্পিড বাম্পে ঝাঁকুনি বেশি দেয়, ফলে ড্রাইভার ও যাত্রীদের কমফোর্ট কিছুটা কমে যায়।
  • এর বাইরে রয়েছে কিছু ক্রসওভার/এসইউভি, যেগুলোর সেটআপ তুলনামূলকভাবে ব্যালান্সড। উঁচু সিটিং পজিশন ও ভালো ভিজিবিলিটির পাশাপাশি বডি-কন্ট্রোল ও স্ট্যাবিলিটি অনেকটাই সেডানের কাছাকাছি থাকে। শহরে নিয়মিত ড্রাইভ আর মাঝে মাঝে হাইওয়ে ব্যবহার, এই দুই ধরনের বাস্তব প্রয়োজন একসঙ্গে ধরলে, ব্যালান্সড সেটআপ সমৃদ্ধ ক্রসওভার/এসইউভিই বেশি প্র্যাকটিক্যাল ও আরামদায়ক।

 

২) ফুয়েল ইকোনমি, কমফোর্ট, রিসেল; কোন গাড়ি কতটা দিতে পারে?

এই তিন বিষয় সাধারণত একসঙ্গে পুরোপুরি নিখুঁত হয় না।

  • বড় ইঞ্জিন বা ভারী, ফিচার-হেভি গাড়িতে কমফোর্ট বেশি থাকে; কিন্তু ফুয়েল ইকোনমি গড়পড়তা হয় এবং রিসেল ভ্যালু সবসময় সমান শক্তিশালী থাকে না।
  • ব্র্যান্ড নিউ চাইনিজ/কোরিয়ান SUV–তে বড় স্ক্রিন, প্যানোরামিক রুফ, ADAS (Advanced Driver Assistance Systems) এর মতো আধুনিক ফিচার আছে। কিন্তু বাংলাদেশি বাস্তবতায় দীর্ঘমেয়াদি জ্বালানি দক্ষতা, পার্টস অ্যাভেইলেবিলিটি এবং ৫–৭ বছর পর রিসেল ডিমান্ড এখনো সম্পূর্ণ অনিশ্চিত।
  • অন্যদিকে কিছু জাপানিজ হাইব্রিড ক্রসওভার রয়েছে, যেগুলো বাস্তব ব্যবহারে জ্বালানি সাশ্রয়ে ভালো, কমফোর্ট গ্রহণযোগ্য, আর JDM হওয়ায় রিসেলও তুলনামূলকভাবে নিরাপদ থাকে। এ কারণেই অনেকেই এই ক্যাটাগরিকে “সুইট স্পট” মনে করেন, যেখানে তিনটির কোনোটাকেই একেবারে ছাড়তে হয় না।

 

৩) JDM রিকন্ডিশন্ড বনাম ব্র্যান্ড নিউ চাইনিজ/কোরিয়ান (সিদ্ধান্তের মূল পয়েন্ট): 

সংক্ষেপে বাস্তব চিত্রটা এমন:

Brand-new Chinese/Korean SUV এর ক্ষেত্রে

  • জিরো মাইলেজ, একেবারে নতুন গাড়ি
  • আধুনিক ফিচারের বড় সুবিধা
  • তবে ৫–৭ বছর পরে পারফরম্যান্স, পার্টস সাপোর্ট ও রিসেল; এগুলো এখনো পর্যবেক্ষণের পর্যায়ে

Recent-model JDM hybrid crossover/SUV এর ক্ষেত্রে

  • জাপানের স্ট্রিক্ট অকশন হাউস পাস করা ইউনিট
  • প্রুভড ড্রাইভট্রেন, সহজ পার্টস সাপোর্ট ও মেকানিকদের কাছে পরিচিত
  • বাংলাদেশের বাজারে রিসেল ডিমান্ড সাধারণত স্থিতিশীল
  • brand-new এর মতো একেবারে “নতুন গাড়ির অনুভূতি” না থাকলেও, যান্ত্রিক আত্মতৃপ্তি (Mechanical Peace-of-Mind) বেশি দেয়

এই বাস্তবতার ভিত্তিতে বেশির ভাগ সচেতন ক্রেতাই শেষ পর্যন্ত খোঁজেন এমন একটি রিসেন্ট-মডেল JDM হাইব্রিড ক্রসওভার; যা দেখতে আধুনিক, ফিচার-ওয়াইজ আপ-টু-ডেট, জ্বালানি সাশ্রয়ে শক্তিশালী এবং রিসেলের দিক থেকে যুক্তিসঙ্গতভাবে নিরাপদ।

 

ঠিক এই বিশ্লেষণের জায়গাতেই এমন একটি বিকল্প সামনে আসে, যেটি অনেকের প্রাথমিক শর্টলিস্টে থাকে না, কিন্তু নিকট থেকে বিচার করলে সিদ্ধান্ত বদলে দিতে পারে। তা হলো Honda Vezel New Shape (From 2021 models onwards).




Vezel = ‘ভেজাল’? ধারণার পেছনের আসল গল্প


বাংলাদেশের বাজারে পুরোনো প্রজন্মের  Honda Vezel মডেলগুলো (২০২০ পর্যন্ত) নিয়ে একটি পরিচিত কথা ছিল: “Vezel মানেই ভেজাল!” এই ধারণার প্রধান উৎস ছিল পুরোনো মডেলগুলোর ব্যবহৃত ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন (DCT - Dual Clutch Transmission). ঢাকার গরম আবহাওয়া, ভারী যানজট এবং বারবার থেমে থেমে চলার (stop–go) কারণে সেই পুরোনো মডেলগুলোতে দেখা যেত:

  • কম গতিতে গাড়ি চালাতে গেলে ঝাঁকুনি বা কাঁপুনি (jerking / judder),
  • বারবার ইঞ্জিন বা গিয়ারবক্স অতিরিক্ত গরম হওয়ার সতর্ক সংকেত (overheating warning),
  • ভুল ব্যবহার বা অনিয়মিত সার্ভিসিংয়ের ফলে ক্লাচের অস্বাভাবিক দ্রুত ক্ষয় (premature wear) বা কখনো কখনো পুরো সিস্টেমের সম্পূর্ণ বিনাশ (system failure)।

কিন্তু নতুন প্রজন্মের Honda Vezel (2021 onwards) এ Honda এই জায়গাটিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। এই প্রজন্মে আর কোনো ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন (DCT) ব্যবহার করা হয়নি; পরিবর্তে যুক্ত হয়েছে সিভিটি (CVT – Continuously Variable Transmission) ভিত্তিক নতুন হাইব্রিড ড্রাইভট্রেন।


সহজ ভাষায় এর অর্থঃ পুরোনো শেপ এর Vezel এ যে সমস্যাগুলো দেখা যেত, নতুন শেপ এর Vezel এ সেগুলোর কোনো সম্ভাবনাই নেই, কারণ ট্রান্সমিশন প্রযুক্তি সম্পূর্ণ বদলে গেছে। ঢাকায় বারবার থেমে থেমে চলার (stop–go) ট্রাফিক, দীর্ঘ যানজট এবং নিয়মিত শহুরে ব্যবহারের জন্য সিভিটি (CVT) সেটআপ অনেক বেশি মসৃণ, ফলে ড্রাইভিং অভিজ্ঞতাও হয় খুবই আরামদায়ক 

 

তাই পুরোনো শেপ এর Vezel এর DCT সংক্রান্ত অভিজ্ঞতা বা শোনা গল্পের ভিত্তিতে আজকের Honda Vezel New Shape (From 2021 models onwards) কে একই চোখে দেখা বাস্তবে ন্যায্য নয়।


Honda Vezel New Shape (2021 onwards) DECODED


Category: ক্রসওভার / স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (Crossover / SUV)

Drive:

  • এফএফ (FF / FWD - Front-wheel drive)
  • এডাব্লিউডি (AWD - All-wheel drive)

Transmission: সিভিটি (CVT - Continuously Variable Transmission)

 

Engine & Hybrid System (e:HEV)

নতুন শেপ Vezel এর প্রধান তিনটি হাইব্রিড প্যাকেজ e:HEV X, e:HEV Z এবং e:HEV Play– রয়েছে:

  • ইঞ্জিন: . লিটার (১৪৯৬ সিসি) LEC (Low Emission Clean), ইনলাইন-, DOHC (Double Over Head Camshaft)
  • হাইব্রিড সিস্টেম: Honda e:HEV  (Efficient Hybrid Electric Vehicle)
  • ব্যাটারি: লিথিয়াম-আয়ন হাইব্রিড ব্যাটারি (রিয়ার ফ্লোর এরিয়ায়)
  • রিয়েল-লাইফ ব্যবহার: উচ্চ জ্বালানি সাশ্রয় + মসৃণ সিভিটি ড্রাইভ

অন্যদিকে G Package (Non-Hybrid)  রয়েছে:

  • ইঞ্জিন: . লিটার (১৪৯৬ সিসি) L15Z পেট্রোল
  • ট্রান্সমিশন: সিভিটি (কোনও হাইব্রিড অ্যাসিস্ট নেই)
  • ফুয়েল কনজাম্পশন: হাইব্রিড ভ্যারিয়েন্টগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি

FWD বনাম AWD. কোনটি যুক্তিসঙ্গত?

Japan Domestic Line-up  কিছু ভ্যারিয়েন্টে AWD থাকলেও বাংলাদেশে যে ইউনিটগুলো বেশি আমদানি বিক্রি হয়, তার বেশির ভাগই FF / FWD (Front-wheel drive).

AWD বেছে নিলে যে বিষয়গুলো মাথায় রাখা জরুরি:

  • অতিরিক্ত ড্রাইভট্রেন হার্ডওয়্যারের কারণে গাড়ির ওজন বাড়ে, ফলে একই রোড কন্ডিশনে ফুয়েল ইকোনমি কমে যায়।
  • ক্রয়মূল্য মেইনটেন্যান্স খরচ FF/FWD এর তুলনায় বেশি হয়।

Bangladesh এর  বাস্তবতা ঢাকা শহর, আন্তঃজেলা হাইওয়ে সাধারণ গ্রামীণ কাঁচা/ইটবিছানো রাস্তায় FWD Vezel  অধিকাংশ ব্যবহারকারীর জন্য যথেষ্ট। তাই পাহাড়ি পথ, গভীর কাদা বা বরফের মতো চরম অফ-রোড পরিস্থিতি না থাকলে AWD নেওয়ার বাস্তব প্রয়োজন খুবই সীমিত।


e:HEV Play Package vs e:HEV Z Package

Packages Overview: Honda Vezel New Shape (From 2021) 

 মোট চারটি প্রধান প্যাকেজ পাওয়া যায়:

1) G Package (Non-Hybrid)

  • ইঞ্জিন: . লিটার L15Z পেট্রোল
  • ট্রান্সমিশন: সিভিটি (হাইব্রিড অ্যাসিস্ট নেই)
  • ফুয়েল কনজাম্পশন: হাইব্রিডের তুলনায় স্পষ্টভাবে বেশি
  • ইন্টেরিয়রখুবই সাধারন (Very Basic)
  • ফিচার: কিছু জায়গায় সীমিত সুবিধা

2) e:HEV X Package (Hybrid)

  • e:HEV টু-মোটর হাইব্রিড সিস্টেম
  • Vezel এর বেসিক হাইব্রিড ভ্যারিয়েন্ট
  • ১৬-ইঞ্চি চাকা → গাড়িটি বেশ নিচু। গাড়ির স্টান্স তুলনামূলক কম আকর্ষণীয়
  • ইন্টেরিয়র ফিচার: খুবই সাধারন (Very Basic), ফেব্রিক্স সিট। 
  • যারা খুবই কম দাম চান , তাদের জন্য উপযোগী

e:HEV Z Package

3) e:HEV Z Package (The Most Practical choice)

  • e:HEV হাইব্রিড সিস্টেম
  • ১৮-ইঞ্চি চাকা (স্টান্স ভালো এবং গাড়ি বড় দেখায়)
  • ফুল-এলইডি, হাফ লেদার সিট, উন্নত ইন্টেরিয়র, আরও বেশি সেফটি টেক
  • বাজারে চাহিদা সবচেয়ে বেশি
  • রিসেল ভ্যালুও শক্তিশালী
  • Bangladesh– সবচেয়ে ব্যালান্সড জনপ্রিয় পছন্দ


e:HEV Play Package

4) e:HEV Play Package (Premium & Moonroof Version)

  • e:HEV হাইব্রিড সিস্টেম
  • ফ্যাক্টরি মেইড মুনরুফ
  • টু-টোন এক্সটেরিয়র
  • টু-টোন প্রিমিয়াম ইন্টেরিয়র (ব্রাউন + ব্ল্যাক)
  • প্রিমিয়াম ও লুক্রেটিভ ড্যাশবোর্ড
  • যারা প্রিমিয়াম লুক ফিল চান; তাদের জন্য সেরা প্যাকেজ।


G Package নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বাস্তব প্রশ্ন (Bangladesh Context)

Honda Vezel New Shape (From 2021 models onwards) এর G Package হলো একমাত্র Non-Hybrid ভ্যারিয়েন্ট।
Bangladesh 
এর প্রেক্ষাপটে কয়েকটি বিষয় পরিষ্কারভাবে জেনে নেওয়া প্রয়োজন:

  • ট্যাক্স দাম: Non-Hybrid হওয়ার কারণে সরকার এখানে বেশি শুল্ক/কর আরোপ করে। ফলে অনেক সময় G Package এর দাম গাড়ির মান অনুযায়ী বেশি হয়ে যায়।
  • ফুয়েল খরচ: দৈনন্দিন ব্যবহারেPackage এর ফুয়েল খরচ হাইব্রিড প্যাকেজগুলোর তুলনায় স্পষ্টভাবে বেশি।
  • প্রোডাক্ট আইডেন্টিটি: নতুন শেপ Vezel এর মূল শক্তি হলো হাইব্রিড দক্ষতা + আধুনিক প্রযুক্তি। Non-Hybrid G সেই পরিচয়টি বহন করে না।

নতুন শেপ Honda Vezel কেনার ক্ষেত্রে G Package এর তুলনায় e:HEV X / Z / Play এর যেকোনো একটি নেওয়াই Bangladesh–এর ক্রেতাদের জন্য সাধারণত বেশি সেন্সিবল, অর্থনৈতিক  ভবিষ্যৎবাদী  (future-proof) সিদ্ধান্ত।

 

চলুন এবার দেখা যাক Old-shape “ভেজালইমেজ থেকে বেরিয়ে এসে Honda Vezel New Shape (From 2021 onwards) আসলে কী অফার করছে?

 

১) নতুন সিভিটি (CVT) ট্রান্সমিশন - পুরোনো DCT সংক্রান্ত ঝামেলা নেই

এই প্রজন্ম থেকে Vezel এ আর ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন (DCT) ব্যবহার করা হয়নি; এর বদলে এসেছে সিভিটি (CVT) ভিত্তিক নতুন হাইব্রিড ড্রাইভট্রেন। পুরোনো DCT যুক্ত Vezel এ যে ধরনের ঝাঁকুনি/কাঁপুনি (Jerking / Judder), অতিরিক্ত গরম হওয়ার সতর্ক সংকেত (Overheating-warning) অথবা ক্লাচ সংক্রান্ত ত্রুটি (Clutch-issues) দেখা যেত, নতুন শেপ Vezel এ সেসব ঝামেলার প্রযুক্তিগত ভিত্তিই আর নেই।

 

২) আরও গ্রেসিভ ও আধুনিক এক্সটেরিয়র ডিজাইন

Old Shape এর তুলনায় New Shape এর ডিজাইন অনেক বেশি sharp, aggressive এবং SUV-like presence তৈরি করে। রয়েছে:

  • Bold ফ্রন্ট গ্রিল
  • Clear ক্যারেক্টার লাইন
  • Sleek, Aerodynamic সাইড প্রোফাইল

অনেক ক্রেতার মতে, এই সেগমেন্টে Corolla Cross এর তুলনায় Vezel New Shape গুলো Visually আরও Sporty ও Distinctive. 

 

৩) গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও ড্রাইভ-ফিল; শহর ও হাইওয়ে দুটোতেই ব্যবহারযোগ্য

স্পিড ব্রেকার, গলির ভাঙা রাস্তা বা শহরের বাইরের গ্রামীণ পথ সব মিলিয়ে Vezel New Shape e:HEV Z and e:HEV Play এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাংলাদেশের জন্য বাস্তবসম্মত।

SUV উচ্চতা থাকা সত্ত্বেও এর বডি-কন্ট্রোল ভালো এবং গাড়িটি তুলনামূলকভাবে Planted অনুভব হয়, ফলে হাই-স্পিডে স্থিতিশীলতা ও আত্মবিশ্বাস দুটোই পাওয়া যায়।
যারা অফিস-কমিউট ও ফ্যামিলি-ট্রিপ দুটোর জন্যই একই গাড়ি ব্যবহার করতে চান, তাদের জন্য এটি একটি যথেষ্ট ব্যবহারিক পছন্দ।

 

৪) হাইব্রিড ফুয়েল ইকোনমি; দীর্ঘমেয়াদে খরচ কমানোর সুবিধা

হাইব্রিড সিস্টেমের কারণে শহর + মিক্সড ড্রাইভ উভয় ক্ষেত্রেই Vezel খুবই প্রতিযোগিতামূলক ফুয়েল ইকোনমি দিতে পারে।
যারা মাসিক জ্বালানি ব্যয়কে ক্রয়-সিদ্ধান্তের একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মনে করেন, তাদের জন্য এটি একটি সুস্পষ্ট Long-term Advantage।

 

৫) ইন্টেরিয়র ও কেবিন ফিল: সত্যিকার অর্থে প্রিমিয়াম

New Shape Vezel এর কেবিন ডিজাইন, স্পেস, ড্যাশবোর্ড লেআউট ও ব্যবহৃত উপকরণের সমন্বয় একটি Cozy ও Premium Ambiance তৈরি করে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়: Corolla Cross এর তুলনায় Vezel New Shape এ Rear Legroom দৃশ্যমানভাবে বেশি। যাত্রীদের জন্য এটি একটি স্পষ্ট প্রিমিয়াম ক্রসওভার-SUV অভিজ্ঞতা দেয়।
এছাড়া কেবিনে রয়েছে নরম আলো (Soft-touch Lighting), যা সামগ্রিকভাবে একটি লাক্সারিয়াস পরিবেশ তৈরি করে।


৬) ১৫০০ সিসি ইঞ্জিন = কম AIT, কম বার্ষিক ট্যাক্স

Honda Vezel 2021 (New Shape) হাইব্রিডে রয়েছে ১৫০০ সিসি (1.5L) ইঞ্জিন।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী Toyota Corolla Cross Hybrid ১৮০০ সিসি (1.8L) ভিত্তিক।

Bangladesh এর প্রেক্ষাপটে ১৮০০ সিসি গাড়িতে AIT/Advance Income Tax, রেজিস্ট্রেশন ফি এবং বার্ষিক ট্যাক্স সবই ১৫০০ সিসির তুলনায় বেশি। ফলে একই বাজেটে গাড়ি কেনার পরও Vezel এর বার্ষিক ট্যাক্স-প্রেসার কম থাকে, এবং Total Cost of Ownership হিসেব করলে Buyer রা দীর্ঘমেয়াদে তুলনামূলক সুবিধাজনক অবস্থায় থাকেন।

 

৭) ব্র্যান্ড-ইমেজ ও রিসেল: পুরোনো ভুল ধারণা থেকে বেরিয়ে আসা প্রয়োজন

Old-shape Vezel এর DCT gearbox এর কারণে বাজারে অনেকের অভিজ্ঞতায় ঝাঁকুনি, Overheating Warning এবং Gearbox Repair জাতীয় কিছু সমস্যা দেখা গেছে। ফলে সেই প্রজন্মের উপর Resale ধারণায় একটি নেতিবাচক ছাপ পড়েছিল।

কিন্তু Honda Vezel New Shape (From 2021 onwards) এ আর সেই DCT নেই; এখানে রয়েছে সম্পূর্ণ নতুন CVT-based Hybrid Drivetrain; যা ভিন্ন প্রযুক্তি, এবং সম্পূর্ণ ঝামেলামুক্ত পারফরম্যান্স দেয়।


Corolla Cross Grey vs Honda Vezel Grey

Maintenance & Parts Cost Myth Decoded (Honda vs Toyota)

Bangladesh এ Honda এর রক্ষণাবেক্ষণ (Maintenance) নিয়ে একটি প্রচলিত ধারণা হলো: “Honda র পার্টস দামি, তাই Maintenance Cost বেশি।” এই ধারণার একটি অংশ বাস্তব, আবার একটি অংশ পুরোপুরি প্রেক্ষিত–নির্ভর (Context-dependent)।

 

Honda এর ক্ষেত্রে বাজারে যে অরিজিনাল/জেনুইন (Genuine) Honda পার্টস ব্যবহৃত হয়, তার বড় অংশই সাধারণত জাপান-উৎপত্তির (Japan-origin) অরিজিনাল কম্পোনেন্টস (Original Components)। এর ফল হিসেবে:

  • পার্টসের স্থায়িত্ব ও কর্মদক্ষতা (Durability & Performance) সাধারণত উচ্চমানের হয়,
  • ফিটিংস সংক্রান্ত ঝামেলা (Fitment-issues) তুলনামূলক কম থাকে,
  • এবং দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্যতা (Long-term Reliability) ভালো পাওয়া যায়।

তবে এই মান বজায় রাখার কারণেই জেনুইন Honda পার্টসের দাম অনেক ক্ষেত্রে Toyota এর  পার্টসের তুলনায় কিছুটা বেশি হয়ে থাকে।

 

অন্যদিকে বাংলাদেশের লোকাল মার্কেটে Toyota এর  জনপ্রিয়তার কারণে স্থানীয় বাজারে জেনুইন পার্টসের পাশাপাশি প্রচুর নন-জেনুইন (Non-genuine) রিমেক/রেপ্লিকা (Remake/Replica) বা চায়নিজ-মেড কম্প্যাটিবল পার্টস (Chinese-manufactured Compatible Parts) পাওয়া যায়। এর ফলে অনেক সময় Toyota এর পার্টস তুলনামূলক কম দামে মিললেও, এসব পার্টসের স্থায়িত্ব ও আয়ুষ্কাল (Durability & Lifespan) জাপানি জেনুইন কম্পোনেন্টসের সমমানের হয় না।

 

Maintenance Cost এর পার্থক্য তৈরি হয় এখান থেকেই

  • Honda তে জেনুইন জাপানি পার্টস ব্যবহার করলে শুরুতে পার্টস এর দাম কিছুটা বেশি হয়, কিন্তু স্থায়িত্বও সাধারণত বেশি পাওয়া যায়।
  • Toyota তে তুলনামূলক সস্তা আফটারমার্কেট (After-market) পার্টস ব্যবহারের সুযোগ থাকে, তবে এগুলো বারবার মেরামত বা বদলানোর প্রয়োজন (Rebuild / Replacement Frequency) হয়।

শেষ কথা হলো: কোনো গাড়িই ১০০% নিখুঁত নয়, কিন্তু একটি ভালো গাড়ি খুঁজে পাওয়ার ক্ষেত্রে আসল বিষয়টি হলো “ভারসাম্য” (Proper Balance)।
Honda Vezel New Shape (From 2021 Models onward) সেই শ্রেণির একটি Crossover / SUV, যেখানে এই বাজেট রেঞ্জে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের মধ্যে অত্যন্ত ক্লিয়ার একটি সমন্বয় তৈরি হয়েছে:

Modern, Aggressive & Stylish Exterior
দক্ষ Hybrid System ও বাস্তব ব্যবহারে শক্তিশালী Fuel Economy
বাংলাদেশের রাস্তার উপযুক্ত Ground Clearance
নতুন CVT drivetrain:  পুরোনো DCT সংক্রান্ত ঝাঁকুনি (Jerking), অতিরিক্ত গরম হওয়া (Overheat) বা ক্লাচ সমস্যা (Clutch Failure) থেকে সম্পূর্ণ মুক্ত।  


এসব কারণেই Honda Vezel New Shape (From 2021 models onward) কে এই সেগমেন্টে একটি Well-balanced, Practical এবং Objectively-strong অপশন হিসেবে ধরা হয়; বিশেষ করে যারা Daily-city Use and Occasional Highway Trip দুটোই বিবেচনায় রাখেন।

 

তবুও সিদ্ধান্ত নিয়ে দ্বিধা থাকতেই পারে; একটি featured–packed crossover কিনতে গেলে অনেক প্রশ্ন থেকেই যায়। সেক্ষেত্রে গাড়ি বিষয়ক একটি পেশাদার পরামর্শ (Professional Counselling) আপনাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতে পারে।


আপনার বাজেট যদি ৪০ থেকে ৫০ লাখ টাকার মধ্যে হয় এবং আপনি একটি Well-balanced, 1500cc JDM hybrid crossover/SUV খুঁজছেন; তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে ইউনিটগুলো কাছ থেকে দেখে নিতে পারেন।


আমাদের কাছে নিয়মিত e:HEV Z ও e:HEV Play প্যাকেজের একাধিক ইউনিট Ready-stock এ থাকে; যেখানে আপনি বিভিন্ন রঙের গাড়ির Exterior Stance, Interior Quality, Seating Comfort নিজের চোখে তুলনা করতে পারবেন। প্রয়োজনে একটি ছোট Test-drive এর ব্যবস্থা করা সম্ভব।


এরপর আপনার Budget, Usage-pattern এবং Personal-priority এর ভিত্তিতে কোন স্পেসিফিক কনফিগারেশনটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত হবে, আমরা তা পেশাদারভাবে ব্যাখ্যা করে দিতে পারি। 


অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত সবসময়ই আপনার।


Find our Honda Vezel New Shape's stocks here: 

https://www.fairautomobiles.com/HondaVezelNewShape 



Review from our Honorable Client: Mr. Izhar Jamil


Review from our Honorable Client: Mr. Navid E Zaman


আমাদের শোরুমের ঠিকানা: ২২২, বীর উত্তম মীর শওকত সড়ক, তেজগাঁওগুলশান লিংক রোড, ঢাকা

দিকনির্দেশনা: ফোর্ড পারটেক্স শোরুমের মাঝের রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করলে প্রায় ১০০ গজ এগিয়ে বাম পাশে আমাদের শোরুমটি অবস্থিত।


Google Map: https://maps.app.goo.gl/iB3FStjhp3diBDTu9

 

Opening Hours: সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত (প্রতিদিন)


For any queries feel free to contact us -
+880 1736-248630
+880 1896-315073
+880 1896-315071
+880 1896-315072
+880 1896-315079
+880 1740-648932 

𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽:
https://wa.me/8801896315073

Our Official Links:


Here are some of our latest deliveries. Trusted by clients across Bangladesh.

Honda Vezel 2021 Sky Pearl Play Edition

Honda Vezel 2021 Mica Blue Play Edition

Honda Vezel 2021 Beige Play Edition


Honda Vezel 2021 Beige Play Edition

Honda Vezel 2021 Grey e:HEV Z

Honda Vezel 2021 Beige e:HEV Z

Honda Vezel 2021 Red e:HEV Z

Honda Vezel 2021 Sky Pearl Play Edition

Honda Vezel 2021 Beige e:HEV Z

Honda Vezel 2021 Red e:HEV Z

Honda Vezel 2021 Sky Pearl Play Edition


Share Your Need With Fair Automobiles

Tell us which car you are looking for, your preferred budget, features, color, or any specific requirements. Our team will contact you shortly with the best available Japanese reconditioned units.

Comments